নেত্রকোণায় ইয়াবাসহ দুই যুবক আটক, কারাদণ্ড
নেত্রকোণা জেলার কেন্দুয়া পৌর এলাকায় অভিযান চালিয়ে ইয়াকবসহ দুজনকে আটক করা হয়েছে। স্থানীয় টেঙ্গুরী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযান পরিচালনা করে।আটকের পর তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় ওই দুই যুবকের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।