কামরাঙ্গীরচরে পরিত্যক্ত অবস্থায় ২৫ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে পুলিশের খোয়া যাওয়া শটগানের কার্তুজ জব্দ করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল এই অভিযান পরিচালনা করে।গত সোমবার রাতে মধু সিটি সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ২৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেইলি বাংলাদেশের তথ্যানুযায়ী, এই গুলিগুলো পুলিশের লুট হওয়া অস্ত্রের অংশ।