কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বহনকারী বাসে অগ্নিসংযোগের অপচেষ্টা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। নগরীর কান্দিরপাড় এলাকা থেকে বাসটি শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে রওনা হয়েছিল।পথিমধ্যে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই বাসটিতে আগুন দেওয়ার এই অপচেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত বড় ধরনের বিপদ থেকে বাসে থাকা শিক্ষার্থীরা অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।