কানাডাকে বেছে নিতে পারেন মেধাবী ও স্বপ্নবাজ বাংলাদেশিরা
বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্র যখন তাদের সীমানা কঠোর করছে এবং অভিবাসন প্রক্রিয়া সীমিত করে ফেলছে, ঠিক সেই সময়েও কানাডার অভিবাসন দৃষ্টিভঙ্গি বেশ উদার ও বাস্তবমুখী রয়ে গেছে। কর্মক্ষম এবং উচ্চাভিলাষী বাংলাদেশিদের জন্য এটি একটি চমৎকার সুযোগ হতে পারে।বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যেখানে অন্যান্য দেশ অভিবাসীদের প্রবেশাধিকার কমিয়ে দিচ্ছে, সেখানে কানাডার বর্তমান নীতি প্রবাসপ্রত্যাশী দক্ষ জনশক্তির জন্য তুলনামূলকভাবে অধিক উপযোগী ও সুবিধাজনক হিসেবে বিবেচিত হচ্ছে।