কাদের মোল্লার ফাঁসির সংক্ষিপ্ত রায় ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায়: প্রধান বিচারপতি
মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে মৃত্যুদণ্ড প্রদানের ঘটনাটিকে বিচার বিভাগের ইতিহাসে অত্যন্ত লজ্জাজনক ও নিকৃষ্টতম অধ্যায় হিসেবে অভিহিত করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।দৈনিক বাংলাদেশ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি বিচারিক প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন ওই রায় ও তার প্রক্রিয়া নিয়ে প্রধান বিচারপতি এমন কঠোর মূল্যায়ন তুলে ধরেন।