প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ছাত্রদল নেতা বাসেত
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফরে তার সফরসঙ্গী হিসেবে যুক্ত হচ্ছেন ছাত্রদলের দুজন কেন্দ্রীয় নেতা। তাঁদের মধ্যে একজন হলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেত এবং অন্যজন সংগঠনের আরেক নেতা।প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কোনো বিদেশ সফরে এই প্রথমবার সঙ্গী হিসেবে যাচ্ছেন কাজী জিয়াউদ্দিন বাসেত।