সিরাজগঞ্জে ন্যায্য দাম না পেয়ে বাজারে মুলা ফেলে দিচ্ছেন কৃষকরা
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিভিন্ন হাটে মুলা বিক্রি করতে এসে চরম বিপাকে পড়েছেন স্থানীয় চাষিরা। উৎপাদন ব্যয়টুকুও তুলতে না পারায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় অনেক কৃষক তাদের উৎপাদিত সবজি বাজারে রেখেই চলে যাচ্ছেন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলার মেঘাই, সোনামুখী ও ঢেকুরিয়া বাজারে এই চিত্র দেখা গেছে। নামমাত্র মূল্যেও ক্রেতা না পাওয়ায় এবং পরিবহন খরচ ও পরিশ্রমের লভ্যাংশ না ওঠায় কৃষকরা ক্ষুব্ধ হয়ে এই পদক্ষেপ নিয়েছেন।