জয়পুরহাটে তিন কোটি টাকার কষ্টিপাথর ও বৈদেশিক মুদ্রা জব্দ
জয়পুরটহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এবং কষ্টিপাথরের একটি মূর্তিসদৃশ বস্তু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।জানা গেছে, এসব অবৈধ সামগ্রী প্রতিবেশী দেশ ভারতে পাচার করার পরিকল্পনা করা হয়েছিল। তবে বিজিবি সদস্যদের সময়োপযোগী পদক্ষেপে তা সফল হয়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।