কাল অনুষ্ঠিত হবে আখাউড়ার খড়মপুর মাজার কমিটির নির্বাচন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরে অবস্থিত হযরত সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) ওরফে কল্লা শহীদ মাজার পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী কাল শুক্রবার নির্ধারিত হয়েছে।মাজারটির ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত এই ভোটগ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।