কলমাকান্দা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে শেখ শামীম ও সাধারণ সম্পাদক পদে ওবাইদুল বিজয়ী
নেত্রকোনা জেলার কলমাকান্দা প্রেসক্লাবের আগামী দুই বছরের (২০২৬-২০২৮) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে শীর্ষ দুটি পদে পুনরায় জয়লাভ করেছেন আগের নেতৃত্ব।ঘোষিত তালিকা অনুযায়ী, সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সমকালের প্রতিনিধি শেখ শামীম। এটি তার টানা দ্বিতীয় মেয়াদ। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ওবাইদুল হক।