শিলিগুড়ি ও কলকাতায় নতুন বাংলাদেশি ভিসা কেন্দ্র চালু হচ্ছে ডিসেম্বরে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা এবং শিলিগুড়ি শহরে নতুন দুটি ভিসা আবেদন কেন্দ্র চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে কেন্দ্র দুটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।প্রতিবেশী দেশটির সঙ্গে যাতায়াতকারী নাগরিকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও ঝামেলামুক্ত করার লক্ষ্যেই এমন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।