নতুন মৌসুম শুরুর আগেই হাতবদল হচ্ছে কেকেআর
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসর শুরুর আগেই মালিকানায় বড় পরিবর্তন আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। তবে দলটির সম্পূর্ণ মালিকানা হস্তান্তর করা হচ্ছে না।প্রাপ্ত তথ্য অনুযায়ী, আইপিএলের এই দলটির নির্দিষ্ট একটি অংশ বা শেয়ার বিক্রি করে দেওয়া হচ্ছে। দলটির সহ-মালিক হিসেবে যুক্ত রয়েছেন জয় মেহতা।