মালয়েশিয়ায় জনবল প্রেরণের প্রক্রিয়া: সরকারের হাতে এসেছে ৫৬৮ ডিমান্ড লেটার
মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী প্রেরণের অংশ হিসেবে ইতোমধ্যে মোট ৫৬৮টি ডিমান্ড লেটার বা চাহিদাপত্র হাতে পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির বাজারে কর্মী যাওয়ার পথ সুগম করতে সব ধরনের আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি চলছে।প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করে চলতি বছরের ডিসেম্বর মাস আসার আগেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করতে আগ্রহী নীতিনির্ধারক মহল।