চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নুরুল আবছার (২২) নামের এক তরুণকে হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এসআরবি-৭ এর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই তরুণকে প্রথমে গলা টিপে হত্যা করা হয়। পরবর্তীতে তার দুই হাত বাঁধা অবস্থায় একটি গাছের ডালে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল।