সৌরশক্তিতে শুল্ক ও করছাড়: প্রসার ঘটছে নবায়নযোগ্য জ্বালানির
দেশের জ্বালানি খাতে সবুজ শক্তির ব্যবহার বাড়াতে নীতিগত নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে সৌরবিদ্যুৎ খাতের প্রসারে বিভিন্ন প্রণোদনা প্রদান এবং এই খাতের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ও করের বোঝা কমানো।সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এসব উদ্যোগের ফলে দেশে সৌরশক্তির পরিধি আরও বিস্তৃত হওয়ার পথ সুগম হয়েছে। একই সঙ্গে এই খাতের ব্যবসা ও কার্যক্রমে নতুন বিনিয়োগ আসার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে।