ভিটামিন সি এর উৎসের কথা উঠলে সাধারণত সবার আগে কমলালেবুর নাম মনে আসে। তবে পুষ্টিগুণে ভরপুর এই পুষ্টি উপাদানের পরিমাণের দিক থেকে কমলার চেয়ে অন্য একটি ফল অনেকটাই এগিয়ে রয়েছে।তথ্য অনুযায়ী, প্রতি একশ গ্রাম তাজা কমলালেবুতে ভিটামিন সি পাওয়া যায় প্রায় ৪৫ থেকে ৫৩ মিলিগ্রামের মতো। এর বিপরীতে, ঠিক সমপরিমাণ অর্থাৎ একশ গ্রাম পেয়ারায় এই ভিটামিনের পরিমাণ পৌঁছাতে পারে সর্বোচ্চ ২২৮ মিলিগ্রাম পর্যন্ত। ফলে ভিটামিন সি অর্জনে পেয়ারা অত্যন্ত কার্যকরী একটি ফল।