উত্তরা থেকে মতিঝিল রুটে বর্তমানে চলাচলকারী মেট্রোরেল সেবাটি খুব শীঘ্রই কমলাপুর পর্যন্ত বর্ধিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সম্প্রসারণের সঙ্গে সঙ্গেই যাত্রী চলাচলের জন্য একটি নতুন সময়তালিকাও নির্ধারণ করা হবে।সূত্র জানায়, শুরু থেকেই মতিঝিল ছাড়িয়ে কমলাপুর পর্যন্ত এই রেললাইন নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত ছিল। কিন্তু নির্ধারিত সময়ে মতিঝিল থেকে কমলাপুর অংশের নির্মাণকাজের কাঙ্ক্ষিত গতি না থাকায় এই অংশটি চালু হতে কিছুটা বিলম্ব ঘটেছে।