তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছালে উষ্ণ সংবর্ধনা পান প্রধানমন্ত্রী তারেক রহমান
আসন্ন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ৩১-এ অংশগ্রহণের উদ্দেশ্যে সরকারি সফরে তুরস্কের আনতালিয়া যাওয়ার পথে দেশটির ইস্তাম্বুল শহরে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এ সময় ইস্তাম্বুল বিমান বন্দরে পৌঁছালে বাংলাদেশের সরকারপ্রধানকে ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।