দেবহাটায় আপত্তিকর ভিডিও ছড়িয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর আটক
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যানের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবির একটি ঘটনায় এক কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত ওই কন্টেন্ট ক্রিয়েটর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন সাহেব আলীর সাবেক স্ত্রীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের দৃশ্য ক্যামেরাবন্দী করেন। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।