চট্টগ্রামের কদমতলীতে লুব্রিকেন্টের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা
বন্দরনগরী চট্টগ্রামের কদমতলী পোড়া মসজিদ সংলগ্ন এলাকায় একটি লুব্রিকেন্ট বা মবিলের গুদামে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় লোকজনের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি হয়।গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই গুদামটিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা ও লেলিহান শিখা দেখে চারপাশের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।