বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত
পবিত্র ধর্মীয় আবহাওয়া ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানের ঐতিহ্যবাহী খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহারে উদযাপিত হয়েছে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।২৪ নভেম্বর মঙ্গলবার সকালে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়। দিনব্যাপী নানা আয়োজনে অংশ নেন স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা।