রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষতিগ্রস্ত বাসভবনের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।পুলিশ সূত্র জানায়, ওই বাড়িটির সামনে বিস্ফোরক দ্রব্যগুলো পাওয়ার পাশাপাশি পাশেই একটি চিরকুটও দেখতে পাওয়া যায়।