ছোটপর্দা ও ওটিটির জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে এবার একটি ভিন্নধর্মী ও রহস্যময় চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। এই প্রথমবার কোনো ডার্ক কমেডি ঘরানার ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি।সম্প্রতি প্রকাশিত সিরিজে ফারিণের লুক বেশ আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারে দেখা গেছে, কনের পোশাকে তার এক হাতে রয়েছে পিস্তল এবং তার পেছনে অবস্থান করছেন অস্ত্রধারীরা। এমন ব্যতিক্রমী সাজ ও গল্প নিয়ে নির্মিত এই কাজটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে।