বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর চুক্তির বাকি থাকা সময়কার নিয়োগ বাতিল করা হয়েছে।তার স্থলাভিষিক্ত হয়ে বিটিআরসির নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ওয়াহিদ-উজ-জামান। ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, এই রদবদলের মাধ্যমে তাকে টেলিযোগাযোগ খাতের এই নিয়ন্ত্রণকারী সংস্থার নতুন প্রধান করা হলো।