দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকটির ‘সিনিয়র অফিসার টু প্রিন্সিপাল অফিসার (টিম লিডার)’ পদে কর্মী নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নির্দিষ্ট পদে কেবল একজন যোগ্য প্রার্থীকে সুযোগ দেওয়া হবে।নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য নিজেদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আগ্রহী ও উপযুক্ত প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।