শেরপুরের ঝিনাইগাতীতে ওয়ানগালা উৎসব সম্পন্ন
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গারো সম্প্রদায়ের প্রধান উৎসবগুলোর অন্যতম তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসবের সফল সমাপ্তি ঘটেছে। নতুন ফসল ঘরে তোলার আনন্দ উদযাপন এবং শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই উৎসবের আয়োজন করা হয়।শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তিন দিন ধরে উৎসবের বিভিন্ন কর্মসূচি পালিত হয়, যা স্থানীয় গারো সম্প্রদায়ের মানুষের মাঝে নিয়ে আসে উৎসবের আমেজ।