ওহাইওতে দুই বাসের সংঘর্ষ, প্রাণ গেল দুই চালকের
যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের কলম্বাস শহরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় উভয় বাসের দুই চালক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ভয়াবহ এই বাস দুর্ঘটনায় আরও অন্তত নয়জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।