ঢাকায় কনসার্ট করতে আসছেন রোমানিয়ার জনপ্রিয় কণ্ঠশিল্পী ওটিলিয়া
খুব শীঘ্রই রাজধানী ঢাকায় পা রাখতে চলেছেন রোমানিয়ার নামকরা পপ সংগীতশিল্পী ওটিলিয়া। চলতি নভেম্বর মাসেই এ দেশের গানপাগল শ্রোতাদের মাতিয়ে তুলতে তার এই ঢাকা সফর।আগামী ২৭ নভেম্বর আয়োজিত হতে যাওয়া এই জমকালো সংগীতানুষ্ঠানটির নামকরণ করা হয়েছে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’। এই কনসার্টের মাধ্যমেই মঞ্চ মাতাবেন বিদেশি এই তারকা শিল্পী।