দুশ বছরের পুরোনো ঐতিহ্যবাহী জামাই মেলা ও লাঠিখেলায় জমজমাট আইমাপুর
পক্কি তলার মেলা নামে পরিচিত হলেও স্থানীয় বাসিন্দাদের মাঝে এটি প্রধানত ‘জামাই মেলা’ হিসেবেই বেশি পরিচিত। প্রায় দুই শতাব্দীর পুরোনো এই ঐতিহ্যবাহী মেলাটি ঘিরে প্রতিবছরই এলাকায় আনন্দের জোয়ার বয়ে যায়। জয়পুর... অঞ্চলের আইমাপুর এলাকায় এই উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়, যেখানে ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে।