১২তম জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ
তথ্যপ্রযুক্তি খাত এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও সেক্টরে বিশেষ অবদানের সুবাদে মর্যাদাপূর্ণ জাতীয় স্বীকৃতি অর্জন করেছেন স্কাইটেক সলিউশনসের প্রতিষ্ঠাতা। দ্বাদশ জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬-এ তাকে বর্ষসেরা এসএমই উদ্যোক্তা হিসেবে ভূষিত করা হয়েছে।সূত্র জানিয়েছে, দেশের অর্থনীতি ও আইটি খাতের অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখার কারণে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।