হংকংয়ের বিপক্ষে আট উইকেটের বড় ব্যবধানের জয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের শুভ সূচনা করেছে বাংলাদেশ 'এ' দল।দোহায় আজ অনুষ্ঠিত এই ম্যাচে হংকংয়ের ছুড়ে দেওয়া ২২০ রানের লক্ষ্য তাড়ায় নেমে জয় তুলে নেয় বাংলাদেশ, যেখানে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়াসির ও সাইফ হাসান।