মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ চালু
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ প্রক্রিয়া আবার চালু হয়েছে। নির্ধারিত রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ সম্পন্ন হওয়ার পর এই টার্মিনাল থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা সম্ভব হয়।এর আগে বিভিন্ন জরুরি রক্ষণাবেক্ষণের কারণে টার্মিনালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। নির্ধারিত কাজ সফলভাবে শেষ হওয়ায় এখন পুনরায় স্বাভাবিক হয়েছে জ্বালানি সরবরাহ কার্যক্রম।