এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের জেল
ফুটবল মাঠে বর্ণবাদের শিকার হওয়ার ঘটনায় আইনি রায় এসেছে। রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে লক্ষ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অপরাধে এক সমর্থককে প্রায় এক বছর পর কারাদণ্ড দেওয়া হয়েছে।উপযুক্ত বিচার প্রক্রিয়ার পর আদালত ওই অভিযুক্ত সমর্থককে ১১ মাসের কারাদণ্ডের আদেশ দেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাধী তার শাস্তির মুখোমুখি হলেন।