আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যে বিতরণের পাঠ্যপুস্তক ছাপার কাজ প্রায় শেষের পথে। সঠিক সময়ে ছাত্রছাত্রীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।তবে এই পাঠ্যপুস্তক মুদ্রণ প্রক্রিয়াকে কেন্দ্র করে বড় ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুরো মুদ্রণ কার্যক্রমে প্রায় ৭০০ কোটি টাকার অনিয়ম সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।