ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর, মিলবে সুদ ও জরিমানা থেকে অব্যাহতি
অনলাইনে অক্টোবর মাসের মূল্য সংযোজন কর বা ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।প্রতিষ্ঠানটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা এখন থেকে আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরণের অতিরিক্ত সুদ বা জরিমানা ছাড়াই তাদের ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।