শীতের আগমনী বার্তা: ঋতু বদলের সঙ্গে শরীরের লক্ষণগুলো জানুন
ঋতু পরিবর্তনের এই সময়ে শরীরের ভেতরের ঘড়ি বা জৈবিক চক্রের ওপর প্রভাব পড়তে শুরু করেছে। মানবদেহের ২৪ ঘণ্টার এই অভ্যন্তরীণ প্রক্রিয়া মূলত দিনের আলোর উপস্থিতির ওপর ভিত্তি করে পরিচালিত হয়।আমাদের দেশে শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রকৃতিতে দিনের আলোর স্থায়িত্ব প্রায় তিন ঘণ্টা কমে এসেছে। তাই আবহাওয়ার এই পালাবদলে শরীরের বিভিন্ন পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে এর সংকেতগুলো অনুধাবন করা জরুরি।