কিস্তিতে মোবাইল বিক্রির আড়ালে ঋণের জালে ফেলছে ‘পামপে’
দৈনিক বাংলাদেশের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ‘পামপে’র বিরুদ্ধে কিস্তিতে মোবাইল হ্যান্ডসেট কেনার সুযোগ দেওয়ার নামে গ্রাহকদের ঋণের জালে জড়ানোর অভিযোগ উঠেছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, নামমাত্র অগ্রিম অর্থ পরিশোধ করে মুঠোফোন পাওয়ার লোভনীয় অফার দেওয়া হলেও পরবর্তীতে বকেয়া টাকা পরিশোধের ক্ষেত্রে গ্রাহকরা নানামুখী আর্থিক জটিলতা ও ঋণের ফাঁদে পড়ছে।