সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ দীপাবলি উদযাপনের মধ্য দিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে জয়পুরহাটে।এ উপলক্ষে পুরো এলাকা বর্ণিল সাজে সেজে ওঠে। নানা রঙের বাতির রোশনাই, প্রদীপ ও মোমবাতির স্নিগ্ধ আলো এবং আকাশে আতশবাজির বর্ণিল আলোয় চারপাশ আলোকিত হয়ে ওঠে।