জ্বালানি ঘাটতি ও উচ্চ সুদহারে স্থবিরতা, শিল্পে অব্যবহৃত রয়েছে ৩৪ শতাংশ উৎপাদন সক্ষমতা
বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহের অভাব এবং ব্যাংক ঋণের চড়া সুদের কারণে দেশের মাঝারি ও বৃহৎ আকারের উৎপাদন খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর পাশাপাশি কাঁচামাল আমদানির খরচ বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।দৈনিক বাংলাদেশ সূত্রে জানা যায়, এসব বহুমুখী সংকটের জেরে কারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। যার ফলে বর্তমানে উৎপাদন খাতের মোট সক্ষমতার প্রায় ৩৪ শতাংশই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।