চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফের পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা ফের 'কমপ্লিট শাটডাউন' বা পূর্ণাঙ্গ কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছেন। উপাচার্যকে ঘিরে তৈরি হওয়া জটিলতা ও বিরোধের সুরাহা না হওয়ায় মাত্র এক মাসের ব্যবধানে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসি সংক্রান্ত বর্তমান সংকটের যৌক্তিক কোনো মীমাংসা হয়নি। ফলে বাধ্য হয়েই তারা পুনরায় এই আন্দোলনের পথ বেছে নিয়েছেন।