সংবাদ প্রকাশের পূর্বেই শিবপুরের ‘ঐতিহ্য’ ফলকের ত্রুটি শুধরেছে কর্তৃপক্ষ
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ চত্বরে সদ্য নির্মিত ‘ঐতিহ্য’ নামের একটি ভাস্কর্য বা স্থাপনার নামফলকে থাকা ভুল সংবাদমাধ্যমে আসার আগেই প্রশাসনের নজরে এসেছে। সংবাদ প্রকাশের আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলকটিতে প্রয়োজনীয় সংশোধন এনেছে।উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত ওই নামফলকের প্রথম খসড়ায় অনিচ্ছাকৃত কিছু ভুলত্রুটি হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রচারের পূর্বেই দায়িত্বশীলরা তা অনুধাবন করে নামফলকের লেখা সংশোধন করে নেন।