স্বাধীনতার ৫৫ বছরে 'উপকূল দিবস' ঘোষণার দাবি
স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পার করতে চলেছে বাংলাদেশ। এই সুদীর্ঘ পথপরিক্রমায় দেশটি বিভিন্ন রাজনৈতিক পটপরিবর্তন, অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে।এ সময়ে দেশের মানুষকে বিভিন্ন বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, যার মধ্যে রয়েছে দুর্ভিক্ষ ও দারিদ্র্যের মতো সংকট মোকাবিলা করার অভিজ্ঞতাও। এই প্রেক্ষাপটেই এখন 'উপকূল দিবস' চালুর দাবি জোরালো হয়ে উঠেছে।