কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী প্রথম উদ্যোক্তা মেলা শুরু
শিক্ষার্থীদের উদ্ভাবনী মানসিকতা, সৃজনশীলতার বিকাশ এবং ব্যবসায়িক উদ্যোগে উৎসাহী করে তুলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে উদ্যোক্তা মেলার। দুই দিনব্যাপী এই বর্ণিল মেলাটিতে শিক্ষার্থীদের হাতে তৈরি নানা পণ্যের পসরা সাজিয়ে মোট ১০টি স্টল অংশ নিয়েছে।সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজনের মধ্য দিয়ে কুবি শিক্ষার্থীদের মাঝে ব্যবসা শুরুর আগ্রহ ও মানসিকতা আরও সুদৃঢ় হবে।