পঞ্চগড়ে জেঁকে বসছে শীতের আমেজ, তাপমাত্রা নেমেছে ১৩.৬ ডিগ্রিতে
হিমালয়ের কাছাকাছি অবস্থিত উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ক্রমান্বয়ে শীতের তীব্রতা বাড়াতে শুরু করেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনপদে নামছে পারদের মাত্রা। বিশেষ করে গভীর রাত থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ বেশ জেঁকে বসছে। স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এই সময়ে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।