উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছেন আট যাত্রী
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় এক শ মিটার নিচে গভীর খাদে গিয়ে পড়ে।এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন যাত্রীর প্রাণহানির সংবাদ পাওয়া গেছে। এছাড়া আরও কমপক্ষে বিশজন যাত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।