স্ট্রোক এড়াতে কার্যকর ফিটনেস কৌশল
স্ট্রোককে অনেকের কাছে আকস্মিক কোনো স্বাস্থ্যগত বিপত্তি মনে হলেও, চিকিৎসা বিজ্ঞান বলছে এর নেপথ্যে কাজ করে দীর্ঘমেয়াদি কিছু স্বাস্থ্যঝুঁকি। চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং মাত্রাতিরিক্ত কোলেস্টেরলের মতো সমস্যাগুলো স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়।এছাড়াও ধূমপান অভ্যাস, কায়িক শ্রমের অভাব বা অলস জীবনযাপন এবং শরীরের অতিরিক্ত ওজন এই মারাত্মক রোগের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করে। তাই স্ট্রোকের ঝুঁকি এড়াতে জীবনযাত্রায় পরিবর্তন এনে সঠিক ফিটনেস পরিকল্পনা গ্রহণ করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।