জর্ডানে পবিত্র কোরআন প্রতিযোগিতায় দেশের প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া শুরু
আসন্ন ‘আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা জর্ডান-২০২৭’-এ অংশ নিতে বাংলাদেশ থেকে প্রতিযোগী চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে দেশের প্রতিনিধি নির্বাচনের জন্য বিশেষ বাছাই প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৯ নভেম্বর সকালের মধ্যে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন করতে হবে।