গত তিন অর্থবছরে উল্লেখযোগ্য হারে কমেছে ইলিশ উৎপাদন
দীর্ঘ ১০ বছর ধরে দেশে ইলিশের উৎপাদন ঊর্ধ্বমুখী থাকলেও, সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। গত তিনটি অর্থবছরের হিসাব অনুযায়ী, এই সুস্বাদু মাছটির উৎপাদন প্রায় ১০ শতাংশ হ্রাস পেয়েছে।পরিস্থিতি মোকাবিলায় এবং জাতীয় মাছটির প্রজনন ও অবাধ বিচরণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারকে নিয়ে যৌথ পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।