জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেল বাংলাদেশ নারী দল
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের মুখ দেখেছিল বাংলাদেশ নারী দল। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণ কামব্যাক করে এই বিশাল জয় নিশ্চিত করল বাঘিনীরা।