কঙ্গোয় ইবোলায় মৃতদের মরদেহ উধাও, স্বজনদের তীব্র বিক্ষোভ
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দেশটির বেনি শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রোগীদের মরদেহ খুঁজে পাচ্ছেন না তাদের পরিবারের সদস্যরা।প্রিয়জনদের মৃতদেহ না পাওয়ার বেদনার পাশাপাশি মরদেহ সৎকারের ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এসব নানা সংকটের জেরে ক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা কঙ্গোর ওই অঞ্চলে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন।